ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩ জুয়া প্রতিরোধ আইনে সারাদেশের প্রথম মামলা চুয়াডাঙ্গায় মিরপুরে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর ১১ দিন পর মৃত্যু পদ্মার তড়িয়া মহলের খাজনা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বালু ব্যবসায়ী দেশের ৫৩৯ প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, ছাত্রদল নেতা সোহেলকে শোকজ ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার রাজশাহী রেঞ্জ সহ পুলিশের ৬ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ
ময়মনসিংহে

র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

ময়মনসিংহে অভিযানে উদ্ধার হওয়া বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট

মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহে পৃথক দুটি অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ৩৬ বোতল বিদেশি মদ এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও চলবে।

র‌্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকায় ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে “সালমান পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মো. মাছুম শেখ (২৯), মো. লিটন মিয়া (২৬) ও মো. মমিন মিয়াকে (২৩) আটক করা হয়। তাদের বাড়ি নেত্রকোনা জেলায়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগের ভেতরে কৌশলে লুকানো ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৬২০ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশি মদ দেশে এনে বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে সংযুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত আরেকটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানার চরকালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শ্রী কৃষ্ণ সরকারকে (৩২) আটক করা হয়। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুজাহারদী এলাকায়।

ডিবি পুলিশের তথ্যানুসারে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সংযুক্ত ছিলেন। তার সহযোগী অন্যদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ

নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩

ময়মনসিংহে

র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

প্রকাশের সময়ঃ ১০:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬