ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে বাস চলাচল বন্ধ গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির কারণে বেরোবির ভর্তি কার্যক্রমে নতুন সূচি পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি-বিশ্ব জনসংখ্যা দিবসে বিভাগীয় কমিশনার আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা গ্রামীণফোনের বিরুদ্ধে ৫% বিলম্ব পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানা- প্রতিমন্ত্রী টুকু বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-দুই সন্তানসহ নিহত ৪ জাতীয় সংসদে সম্পন্ন হলো ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা

পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি-বিশ্ব জনসংখ্যা দিবসে বিভাগীয় কমিশনার

ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬।

এ উপলক্ষে রোববার (১২ জুলাই) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার বলেন, পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পরিকল্পিত পরিবার গঠন এবং জনসংখ্যা ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরস্কৃত হয়েছেন, তারা অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ। ভালো কাজের প্রকৃত স্বীকৃতি হলো মানুষের আস্থা ও আত্মতৃপ্তি, যা ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা বলেন, পরিকল্পিত পরিবার গঠন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ দেশের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের সাফল্যের পেছনে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের ধারাবাহিক কাজের ফলেই সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা জন্মনিয়ন্ত্রণ সেবার পাশাপাশি মাতৃস্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার কল্যাণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, সুস্থ ও পরিকল্পিত পরিবারই একটি সমৃদ্ধ সমাজ এবং উন্নত অর্থনীতির ভিত্তি।

অনুষ্ঠান শেষে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী স্বাস্থ্যকর্মীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি-বিশ্ব জনসংখ্যা দিবসে বিভাগীয় কমিশনার

প্রকাশের সময়ঃ ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬