ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি ফার্নিচার দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীকে গাছের চারা বিতরণ বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্টের ঠাঁই হবে না- নাটোরে হুইপ দুলু যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি’র সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী ইমন বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আলোচনা সভা ও তৃণমূল মতবিনিময়

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, চলতি বছরে মোট ৫০

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে হাসপাতালে।ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০ জনে। সর্বশেষ মৃত্যুবরণকারী তিনজন বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বাসিন্দা। টানা পঞ্চম দিনের মতো এডিস মশাবাহিত এই রোগে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ জনে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৩১ জন ঢাকা বিভাগের, যাদের মধ্যে অধিকাংশই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরের বাসিন্দা। এ সময়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মিলিতভাবে রোগী শনাক্ত হয়েছে ১২১ জন।

মাসওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে, মে মাসে একজন, জুন মাসে ১৩ জন এবং জুলাই মাসে এ পর্যন্ত ৩২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এলাকাভিত্তিক হিসাবে দেখা যায়, বরিশালে এখন পর্যন্ত ৬ জন, চট্টগ্রামে ৫ জন, ঢাকার দুই সিটি করপোরেশন বাদে অন্যান্য এলাকায় ১ জন, ময়মনসিংহে ৬ জন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২ জন, খুলনায় ৬ জন, রাজশাহীতে ৩ জন এবং রংপুরে ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, চলতি বছরে মোট ৫০

প্রকাশের সময়ঃ ০২:৪১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬