ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল জুলাই গণঅভ্যুত্থান মামলায় দীপু মনি, মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জুলাই যোদ্ধা আয়াসকে পেটালেন শান্তা ফারজানা সিডনির লেকাম্বা সড়ক দুর্ঘটনা: ৮ দিন পর প্রাণ হারালেন নুরহায়াতি-লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীর বিভিন্ন স্থানে ‘পুলিশ হত্যা দিবস’ শিরোনামের পোস্টার আজ ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি সম্মিলিত আত্মত্যাগেই গণঅভ্যুত্থান সফল হয়েছে- এমপি আবু ওয়াহাব আকন্দ বেরোবির প্রধান ফটকে দেয়াল লিখন নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা

বেরোবির প্রধান ফটকে দেয়াল লিখন নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লেখা রাজনৈতিক স্লোগান নিয়ে সৃষ্ট বিতর্ক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের দেয়ালে ছাত্রদলের পক্ষ থেকে রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে লাল রঙে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লেখা দেখতে পাওয়া যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে রংপুর মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি অবস্থান কর্মসূচি পালন করেন, যেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকের দেয়ালে লেখাটি দেখতে পান।

দেয়াল লিখনের খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নান্দনিকতা ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

সাবেক শিক্ষার্থী রিশাদ নুর তার এক ফেসবুক পোস্টে মন্তব্য করেন, ক্যাম্পাসের একটি গেট অনেক সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া গেছে, যা সাবেক শিক্ষার্থীরা ভালো জানেন। তিনি উল্লেখ করেন, ক্যাম্পাস কোনো একক রাজনৈতিক দলের নয়, বরং সবার।

আরেক শিক্ষার্থী সোবুর খান মন্তব্য করেন, গেটের সৌন্দর্য নষ্ট করে রাজনৈতিক প্রচারণা কাম্য নয় এবং দ্রুত এসব লেখা মুছে ফেলা উচিত। শিক্ষার্থী মেহেরাজ হোসাইন তার পোস্টে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

এছাড়াও ফেসবুকের বিভিন্ন পোস্টের মন্তব্যে অনেক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী একই ধরনের ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্য অক্ষুণ্ন রাখার দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দেয়াল লিখনের সঙ্গে জড়িতদের বিষয়টি খতিয়ে দেখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান ফটক মেরামতের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার

বেরোবির প্রধান ফটকে দেয়াল লিখন নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা

প্রকাশের সময়ঃ ১২:৪০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬