ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

জাতীয় সংসদ ভবনে ‘রঙ তুলিতে জুলাই ২৪’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিশু-কিশোররা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। “রঙ তুলিতে জুলাই ২৪” প্রতিপাদ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশ নিয়ে তাদের কল্পনা, অনুভূতি ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটায় রঙ-তুলির আঁচড়ে।

বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, শহীদদের আত্মত্যাগ, জাতীয় পতাকা, স্বাধীনতার প্রতীক এবং শান্তি-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে চিত্রে তুলে ধরে। শিশুদের আঁকা ছবিতে উঠে আসে সাহস, ত্যাগ, ঐক্য, মানবিকতা ও গণতন্ত্রের বার্তা।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা চলাকালে জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন এবং তাদের আঁকা ছবি ঘুরে দেখেন।

সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, “জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের এই প্রতিযোগিতায় শিশুদের রঙ-তুলিতে জুলাইয়ের ইতিহাস ও চেতনার সুন্দর প্রতিফলন ঘটেছে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, শিশুরা যখন ইতিহাসকে শিল্পের ভাষায় প্রকাশ করে, তখন সেই ইতিহাস তাদের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নেয়। তাই জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে কেন্দ্র করে সৃজনশীল আয়োজন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, “আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের চোখে জুলাইকে আমরা নতুনভাবে দেখতে পেয়েছি। তারা কীভাবে জুলাইকে ধারণ করছে, তা তাদের ছবিতেই স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই প্রজন্মের মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক মানুষ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।”

তিনি বলেন, ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলে না; সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোরদের কাছে তা আরও জীবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। সে লক্ষ্যেই জাতীয় সংসদ সচিবালয় এমন আয়োজন করেছে।

প্রতিযোগিতা চলাকালে শিশুদের আঁকা ছবিগুলোতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন প্রতীকী উপস্থাপনা বিশেষভাবে নজর কাড়ে। কোথাও শহীদদের প্রতি শ্রদ্ধা, কোথাও জাতীয় পতাকার ছায়ায় নতুন বাংলাদেশের স্বপ্ন, আবার কোথাও শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা স্থান পায় রঙের বৈচিত্র্যে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিশুদের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জাতীয় সংসদে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনের মূল লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

আয়োজকদের মতে, শিশুদের সৃজনশীল প্রকাশের মধ্য দিয়ে ইতিহাসকে ধারণ করার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

প্রকাশের সময়ঃ ১২:৫৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬