ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণা করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রতীকী ছবি

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এরপর ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

সব আনুষ্ঠানিকতা শেষে ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে এই তফসিল নির্ধারণ করেছেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন সম্পন্ন হবে।

তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ বিদেশে অবস্থান করায় তারা বৈঠকে অংশ নিতে পারেননি।

ইসির সিনিয়র সচিব আরও জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে। পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশের সময়ঃ ০৭:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬