ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত আরও দুই নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ

মেসি-লেভান্ডোভস্কির দ্বৈরথেও জয় পেল না কেউ, ১-১ গোলে ড্র

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

মেজর লিগ সকারে শিকাগো ফায়ার ও ইন্টার মায়ামির ম্যাচে মুখোমুখি লিওনেল মেসি ও রবার্ট লেভান্ডোভস্কি।

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি ও রবার্ট লেভান্ডোভস্কির লড়াই শেষ হয়েছে সমতায়। দুই তারকার উপস্থিতির ম্যাচে শিকাগো ফায়ার এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হয় দুই দল। মেসি ও লেভান্ডোভস্কির কারণে ম্যাচটি ঘিরে ছিল বাড়তি আগ্রহ। এমএলএসে এই প্রথম মুখোমুখি হন আধুনিক ফুটবলের অন্যতম দুই তারকা। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক, যা শিকাগো ফায়ারের মাঠে নতুন দর্শক উপস্থিতির রেকর্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিক শিকাগো। নবম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। বাঁ দিক থেকে আসা বল দারুণ দক্ষতায় জালে পাঠান পোলিশ ফরোয়ার্ড। এটি চলতি মৌসুমে এমএলএসে তার ষষ্ঠ গোল।

গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। মেসির নেতৃত্বে একাধিক আক্রমণ তৈরি হলেও প্রথমার্ধে শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডির দৃঢ়তায় গোল পায়নি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে মায়ামি। ৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এর মাধ্যমে ১-১ সমতায় ফেরে মায়ামি।

সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য আক্রমণের গতি বাড়ায় মায়ামি। মেসি ও তার সতীর্থরা কয়েকটি সুযোগ তৈরি করলেও শিকাগোর রক্ষণ ও গোলরক্ষক ব্র্যাডিকে আর পরাস্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ে ২৪ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৪। অন্যদিকে ২৩ ম্যাচে শিকাগো ফায়ারের পয়েন্ট ৩৯।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেসি-লেভান্ডোভস্কির দ্বৈরথেও জয় পেল না কেউ, ১-১ গোলে ড্র

প্রকাশের সময়ঃ ০১:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬