ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

রাজধানীর ৩২ রুটে চলবে একক কোম্পানির বাস

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৯৯ Time View

রাজধানীর সড়কে চলাচলকারী বাস। সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে এবং যানজট কমাতে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ব্যবস্থায় প্রতিটি নির্ধারিত রুটে একাধিক কোম্পানির প্রতিযোগিতার বদলে একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলবে।

সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনাবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রাথমিক প্রস্তুতি হিসেবে আগামী দুই মাসের মধ্যে বাসের স্টপেজ নির্ধারণ, ফিটনেসবিহীন ও জরাজীর্ণ বাস মেরামত এবং চালকদের চুক্তির বদলে স্থায়ী মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে।

প্রথমে দুটি পরীক্ষামূলক রুটে সেবা চালু করা হবে। এরপর ছয় মাসের মধ্যে পুরো ঢাকাকে ৩২টি নতুন রুটে ভাগ করে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা কার্যকর করা হবে। ই-টিকেটিং, নির্ধারিত বাস কাউন্টার ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে বাস চলাচলে শৃঙ্খলা আনার পরিকল্পনা রয়েছে।

একই রুটে একাধিক কোম্পানির বাসের প্রতিযোগিতামূলক চালনার কারণে দুর্ঘটনা ও যানজট কমাতে ২০১৫ সালে তৎকালীন সরকার বাস ফ্র্যাঞ্চাইজি চালুর উদ্যোগ নিয়েছিল। পরে ২০২১ সালের ডিসেম্বরে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত ২৬ নম্বর রুটে ট্রান্স-সিলভা ও বিআরটিসির মাধ্যমে পরীক্ষামূলক সেবা চালু হয়। তবে অন্য কোম্পানির বাস একীভূত না হওয়া এবং মালিকদের সহযোগিতার অভাবে সেবাটি বন্ধ হয়ে যায়।

বর্তমান সরকার এবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মাধ্যমে ৫২টি স্থানে ৭২ ঘণ্টার ট্রাফিক সমীক্ষা চালিয়ে ঢাকাকে ৩২ রুটে সাজানোর নতুন মহাপরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, রাজধানীতে অনুমোদিত ৪১৮টি রুটের মধ্যে ৯৮টি সচল রয়েছে। বর্তমানে ১২০টি কোম্পানির প্রায় সাড়ে সাত হাজার অনুমোদিত বাস বিশৃঙ্খলভাবে চলাচল করছে। ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায় এসব বাস একীভূত করে প্রতিটি রুটের জন্য একটি করে কোম্পানি গঠন করা হবে। মালিকরা বিনিয়োগের অনুপাতে লভ্যাংশ পাবেন।

তাঁর মতে, এতে চালকদের ওভারটেকিং ও বেপরোয়া প্রতিযোগিতা বন্ধ হবে। আগামী রোববার থেকেই পরিবহন মালিকরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করবেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

রাজধানীর ৩২ রুটে চলবে একক কোম্পানির বাস

প্রকাশের সময়ঃ ০৩:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬