ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু, বড়পুকুরিয়ায় লক্ষ্যমাত্রা ২.৮ লাখ টন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১২৬৭ Time View

দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেইজ থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে বৃহস্পতিবার প্রাথমিকভাবে কয়লা উত্তোলন করা হয়। শুক্রবার সকাল থেকে ওই ফেইজে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে উত্তোলন বন্ধ ছিল। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল।

পুরোনো ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তর এবং অন্যান্য কারিগরি কাজ শেষ করতে প্রায় দুই মাস সময় লাগে। এসব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। এরপর শুক্রবার সকাল থেকে নিয়মিত উৎপাদন শুরু হয়।

কয়লা উত্তোলন পুনরায় চালু হওয়ায় খনিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন ফেইজ থেকে উৎপাদন বাড়ানোর মাধ্যমে খনির কার্যক্রম স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর থেকে ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজে প্রাথমিকভাবে উত্তোলন কার্যক্রম শুরু করা হয়।

তিনি আরও জানান, নতুন ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু, বড়পুকুরিয়ায় লক্ষ্যমাত্রা ২.৮ লাখ টন

প্রকাশের সময়ঃ ০৬:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬