ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২৫৮ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে রংপুরে যাবেন, এরপর যাবেন রাজশাহী ও চট্টগ্রামে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। সফরকালে তিনি পূজারিদের শারদীয় শুভেচ্ছা জানাবেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার রাতে তিনি রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ ঘুরে দেখেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। আজ দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। সফরে থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপ ঘুরে দেখবেন। এরপর র‍্যাডিসন ব্লুতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামে কোনো প্রধানমন্ত্রীর সফর এবারই প্রথম। এতে সবার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করছে এবং প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সবাই প্রস্তুত।

রাজশাহীতে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। দুপুরে তিনি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিটি করপোরেশনের উদ্যোগে দিনরাত সড়ক সংস্কার, সড়ক বিভাজকে রং করা ও শহরের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এই জনসভা ঐতিহাসিক হবে। তিনি জানান, রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী থেকে কলকাতা, ঢাকা ও চট্টগ্রামে সরাসরি তিনটি ট্রেন চালু করা এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করাসহ বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রংপুর নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রধানমন্ত্রীর আগমন পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে রংপুর ধর্মসভা মন্দির। জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, সফরের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্ন রাখতে নজরদারি বাড়িয়েছে সিটি করপোরেশন। প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ১১:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬