ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ সাফল্য, সবাই পেলেন জিপিএ-৫

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২৪৬ Time View

এইচএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজের ৪১ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।

এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪১ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ৪১ জন পরীক্ষার্থীর সবাই ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করে কলেজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এ সাফল্যের পেছনে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা রয়েছে।

তিনি এ অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রতিষ্ঠানের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ সাফল্য, সবাই পেলেন জিপিএ-৫

প্রকাশের সময়ঃ ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬