
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। এ জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল এবং তৃতীয় স্থানে বরগুনা।
বোর্ডের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলার ৪৭টি কলেজ থেকে ৬ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৪৯৬ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।
দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় ১০৭টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ২০ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৪৫৩ জন। জেলায় পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬২২ জন পরীক্ষার্থী।
তৃতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। এখানে ৩৬টি কলেজ থেকে ৫ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৫৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।
চতুর্থ অবস্থানে থাকা ভোলা জেলায় পাসের হার ৩৯ দশমিক ৫৪ শতাংশ। জেলার ৫৯টি কলেজ থেকে ৯ হাজার ৫৩৯ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৭২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।
অন্যদিকে, পাসের হারে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পটুয়াখালী ও ঝালকাঠি জেলা। পটুয়াখালীতে পাসের হার ৩৮ দশমিক ৫১ শতাংশ। জেলার ৭০টি কলেজ থেকে ১০ হাজার ৪৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ১৭ জন।
ঝালকাঠি জেলায় ৩১টি কলেজ থেকে ৪ হাজার ৪৫৭ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৬৫৩ জন। জেলায় পাসের হার ৩৭ দশমিক ০৯ শতাংশ।
অধিকার ডেস্কঃ 




















