ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে ৬ দোকানসহ ১১ বসতঘর পুড়ে ছাই হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মসিক মেয়রসহ তিনজনকে কারণ দর্শানোর নির্দেশ আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন?

শাহবাগ মোড়ের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

শরিফ ওসমান হাদি।ছবি-সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার ছাত্র-জনতা। এ সমাবেশে শাহবাগ মোড়ের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ডাকসু ভিপি।তিনি বলেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় ডাকসু ভিপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দল মতের হাজারো মানুষ সমবেত হয়েছেন। কেউ মিছিল নিয়ে, কেউবা স্ব উদ্যোগে শাহবাগে এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

শাহবাগ মোড়ের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

প্রকাশের সময়ঃ ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫