ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর নিট মুনাফা ৭৮৫ কোটি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় প্রকাশিত হিসাব অনুযায়ী, এ সময়ে নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮৫.২১ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনস। বৃহস্পতিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর বিমানের বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে বিমানের মোট আয় ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯.৪৬ শতাংশ বেশি। অপারেশনাল মুনাফার পরিমাণ ১ হাজার ৬০২ কোটি টাকা। সর্বশেষ ১০ অর্থবছরে বিমান ৯ বারই নিট মুনাফা অর্জন করেছে।

বিমান গত অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে মোট ৩৩.৮৩ লাখ যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেশি। এ ছাড়া ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৪৫.২১ শতাংশ বেশি।

বিমান বিদেশি এয়ারলাইনসের ৩১,১১২টি ফ্লাইটের ৬১,০৩,১৪৭ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাও প্রদান করেছে গত অর্থবছরে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা।

প্রতিষ্ঠানটির ৫৪ বছরের ইতিহাসে সরকার থেকে কোনো প্রকার ভর্তুকি গ্রহণ করেনি। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর নিট মুনাফা ৭৮৫ কোটি

প্রকাশের সময়ঃ ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬