ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভোটের অধিকার ফিরে পেতে জনগণ আর কাউকে ছাড় দেবে না- পুতুল

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার ওয়ালিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশে বিগত বছরগুলোতে এমন কিছু তথাকথিত রাজনীতিবিদের আবির্ভাব ঘটেছে, যারা রাজনীতির মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে। তাদের কথা-বার্তা ও আচরণেই স্পষ্ট হয়ে ওঠে তারা কেমন ধরনের রাজনীতি চর্চা করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার ওয়ালিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে দেশের জনগণ আর কাউকে ছাড় দেবে না।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দিনের পর দিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণ আবারও গণতন্ত্রের পথে ফেরার স্বপ্ন দেখেছে। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সারা দেশের মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেকেই জনগণের কাছে ভোট চাইছেন, কিন্তু তাদের কোনো সুস্পষ্ট কর্মসূচি বা ভবিষ্যৎ পরিকল্পনা নেই। কেউ কেউ বিএনপি ছেড়ে গিয়ে অন্য প্রতীকে ভোট চাইলেও বিএনপির নাম ব্যবহার করছেন—এটা অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান—সবাই সমান অধিকার ভোগ করবে এবং ন্যায্য চাকরি ও সুযোগ থেকে কেউ বঞ্চিত হবে না।

নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, বিএনপি নারীদের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘরে ও বাইরে নারীরা যে অবদান রেখে যাচ্ছেন, তার যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তিনি প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর সময়েই লালপুর ও বাগাতিপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেই উন্নয়নের ধারা পুনরায় সচল করাই তাঁর লক্ষ্য।

জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশীদ পাপ্পু, প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার আরশাদ প্রতীকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভোটের অধিকার ফিরে পেতে জনগণ আর কাউকে ছাড় দেবে না- পুতুল

প্রকাশের সময়ঃ ০৯:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬