ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০% ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভোটে টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

ফাইল ছবি।

ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা সঙ্গে রাখতে পারবেন—এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, অর্থের বৈধ উৎস ও ব্যবহার দেখাতে পারলে নগদ অর্থ বহনে নির্দিষ্ট কোনো সীমা নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং তার উৎস ও ব্যবহারের খাত সঠিকভাবে প্রমাণ করা যায়, তাহলে ৫০ লাখ কেন, প্রয়োজন হলে ৫ কোটি টাকা বহন করাতেও সমস্যা নেই। ব্যক্তিগত কাজে অর্থ পরিবহনে আইনগত কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই বলেও তিনি উল্লেখ করেন।

তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের সময় বহন করা অর্থ যদি ভোটারদের প্রভাবিত করতে বা অনৈতিক নির্বাচনী কার্যক্রমে ব্যবহারের অভিযোগ ওঠে, সে বিষয়টি তদন্ত করবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আর অর্থের উৎস অবৈধ প্রমাণিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে একই দিন দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

ভোটে টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

প্রকাশের সময়ঃ ০৪:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬