ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

সুনামগঞ্জ-২ আসনে এগিয়ে নাছির চৌধুরী, অভিনন্দন জানালেন শিশির মনির

নাছির চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির - ফাইল ছবি

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নাছির চৌধুরী এগিয়ে আছেন। তাকে অভিনন্দন জানিয়েছেন একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”

নাছির চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট রুদ্র মিজান জানান, রাত আটটা পর্যন্ত ১১১টি কেন্দ্রের মধ্যে ৮৮টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে নাছির চৌধুরী ৭৪ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। ফলে ৮৮ কেন্দ্রে নাছির চৌধুরী ৩১ হাজার ৮২০ ভোটে এগিয়ে রয়েছেন।

মোহাম্মদ শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। অন্যদিকে নাছির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য।

বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী এর আগে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচন ও দুবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি একবার সংসদ সদস্য এবং দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। অতীতে তিনি প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

সুনামগঞ্জ-২ আসনে এগিয়ে নাছির চৌধুরী, অভিনন্দন জানালেন শিশির মনির

প্রকাশের সময়ঃ ০৯:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬