ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মাগুরায় ঝড়ের সময় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরা সদর উপজেলায় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম প্রান্ত দত্ত (২৫)। তিনি শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের বাসিন্দা ভজন দত্তের ছেলে এবং পেশায় একজন মুদি ব্যবসায়ী। আহত মাহফুজ নামে আরেকজনকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা দুলাল কাজী জানান, প্রান্ত দত্ত মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে নিজ এলাকা নাকোল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কেষ্টপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ো বাতাসে একটি গাছের ডাল ভেঙে তার মোটরসাইকেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মাগুরায় ঝড়ের সময় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০১:৩২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬