ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি দেশে বাড়ছে ‘কুশ’ মাদকের বিস্তার, থাইল্যান্ডকেন্দ্রিক ত্রিদেশীয় চক্রের সন্ধান জয়পুরহাটে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ১৯ স্মার্টফোন ও ১ হাজার সিম কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ চুয়াডাঙ্গায় দুই পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে ২ বছরের কারাদণ্ড সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি, কেনাকাটা শেষ করেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের প্রচারণা, ‘তৌহিদী জনতা’ কারা খতিয়ে দেখছে প্রশাসন ফিফা অনুমোদন দিল, আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ চিকিৎসায় অবহেলার শিকার রোগীদের পাশে থাকবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

পোরশায় মাদকবিরোধী অভিযানে আটক ৪

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল ও নগদ টাকাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে কালাইবাড়ী এলাকায় আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে পাকা সড়ক থেকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়ার মজিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম তারেক (২৫)কে আটক করা হয়।

একই রাতে দ্বিতীয় অভিযানে ঘাটনগর ইউনিয়নের নোচনাহার এলাকায় মইনুল ইসলামের আমবাগান থেকে আরও ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ১১০ সিসি ও ১২৫ সিসির দুটি ডিসকভার বাজাজ মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন—সোমনগর ধামাপুর গ্রামের ফাগু লাকড়ার ছেলে দিলিপ বাবু (১৯), আইনুলের ছেলে রাশেদুল ইসলাম (২২), ঘাটনগর কাজিপাড়া গ্রামের নুর ছালামের ছেলে নুরুজ্জামান (৩৬) এবং তেলিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুর রইচ (২৬)।

পোরশা থানা পুলিশ জানায়, অভিযানে মোট ২৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক পরিবহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, “সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসআই মিজানুর রহমান ও শাহাব উদ্দিনসহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

পোরশায় মাদকবিরোধী অভিযানে আটক ৪

প্রকাশের সময়ঃ ১১:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬