ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ময়মনসিংহ নগরীতে দিনের আলোয় দুঃসাহসিক প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি

সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে তিনি বাসা তালাবদ্ধ করে প্রয়োজনীয় কাজে বাইরে যান।

ময়মনসিংহ নগরীর কাঠগোলা এলাকায় দিনের বেলায় একটি বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাসা তালাবদ্ধ রেখে বাইরে যাওয়ার মাত্র অল্প সময়ের ব্যবধানে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

ভুক্তভোগী লুৎফুন্নেছা খানম (৪৮) কোতোয়ালী মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে তিনি বাসা তালাবদ্ধ করে প্রয়োজনীয় কাজে বাইরে যান। পরে সকাল ১০টার দিকে বাসায় ফিরে ঘরের আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার খুঁজে না পেয়ে হতবাক হয়ে পড়েন।

অভিযোগে বলা হয়েছে, চুরি যাওয়া গহনাগুলোর মধ্যে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের অলঙ্কার ছিল, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা।

ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে বিষয়টি থানায় জানানো হয়। তবে কীভাবে বা কারা বাসায় প্রবেশ করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, চোরচক্র বাসাটি আগে থেকেই নজরদারিতে রেখেছিল। দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বাসাবাড়িতে চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে গেলেও অনেক ক্ষেত্রেই জড়িতদের শনাক্ত করা যাচ্ছে না।

ভুক্তভোগী লুৎফুন্নেছা খানম বলেন,
“অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্বর্ণালঙ্কার নেই। জীবনের সঞ্চয় হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।”

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের পরিস্থিতি ও সম্ভাব্য সূত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় সচেতন মহল নগরীতে বাসাবাড়ির নিরাপত্তা জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং চোরচক্র শনাক্তে পুলিশের আরও তৎপর ভূমিকা কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ময়মনসিংহ নগরীতে দিনের আলোয় দুঃসাহসিক প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি

প্রকাশের সময়ঃ ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬