
চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ন প্রকল্পের বাড়িতে সন্ত্রাসী পদ্ধতিতে তালাক প্রাপ্ত স্ত্রী নির্যাতনের ঘটনায় মজিবুর রহমান(৩০) কে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থনা পুলিশ। আসামী মজিবুর শিবগঞ্জ উপজেলা এলাকার শ্যামপুর লাইব্রটোলা গ্রামের মৃতঃ সাইদুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মাহাতাপুকুর আশ্রয়ন প্রকল্পের সরকারী বাড়িতে ঘটেছে এক বেদনাবিধুর ঘটনা। তালাকপ্রাপ্ত স্বামী মজিবুর রহমান তার তালাক প্রাপ্ত স্ত্রী নাসরিন খাতুকে সন্ত্রাসী কায়দায় নির্মমভাবে মারধর করে রক্তাক্ত জখম করলে তার বাম হাতও ভেঙ্গে যায়। এ ঘটনা ঘটেছে চলতি মাসের ৬ তারিখ বিকাল আনুমানিক ৫টার সময়।
আহত নাসরিন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে সদর আমলী আদালতে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত মামলাটি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এফআইআর (FIR) রুজু করার নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক সদর মডেল থানার অফিসার ইনচার্জ মামলা রুজু করেন। মামলা নং-৩৮, তারিখ-১৭/৫/২০২৬, ধারাসমূহ- ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৩৫৪, ৫০৬(২), ৩৪। মামলাটি তদন্ত ভার দেওয়া হয় সাব-ইন্সপেক্টর মোঃ নূর ইসলামকে।
গোপন সংবাদের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে পুলিশ দ্রুত আসামী মজিবুর রহমানকে সদর মডেল থানা এলাকায় থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, তার সঙ্গীয় ফোর্সসহ। গ্রেপ্তারের পর ২২ মে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সেপ্কেটর মোঃ নূর ইসলাম।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এই হত্যাচেষ্টা ও নির্মম নির্যাতন যথাযথ বিচার পেলে নারী নিরাপত্তায় নতুন উদাহরণ স্থাপন হবে। পুলিশ ও আদালতের দ্রুত ও কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তার আশ্বাস দিচ্ছে। জানাগেছে, নাসরনি খাতুনের সাথে মজিবুর রহমানের বিয়ে হয় ২০১২ সালে। তালাক হয় ২০১৯ সালে। নাসরিন ও মজিবুর তাদের দম্পত্তি জীবন কালে ইসরাত জাহান মাহমুদা ও নুসরাত জাহান মাহফুজা দুটি কন্যা সন্তান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















