ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
ময়মনসিংহ

জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব-মাহবুবুল

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নতুন কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ এ কে এম মাহবুবুল আলম।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন। অনুষ্ঠানে জেলার ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক অনুমোদিত ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য-সচিব হিসেবে মনোনীত হন এ কে এম মাহবুবুল আলম। গত ৬ মে ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক ময়মনসিংহকে সভাপতি, পুলিশ সুপারকে সদস্য এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠক এ কে এম মাহবুবুল আলম। ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মতে, তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গি ময়মনসিংহের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের বিকাশ, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং জেলার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এ কে এম মাহবুবুল আলম বলেন, “এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। যারা আমার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ

জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব-মাহবুবুল

প্রকাশের সময়ঃ ০৯:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬