ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

ময়মনসিংহে ডিবি পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ দ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং র‍্যাব-১৪ এর পৃথক অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্যসহ তিনজন কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ১২ জুন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার মহিষেরচালা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ রানা ওরফে মাখন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতার হওয়া মাসুদ রানা ফুলবাড়ীয়া উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১৪ এর একটি অভিযানিক দল কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস এলাকায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা মো. আবেদ (২৭) ও জুনেদ মিয়া (২০)।
র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি স্কুল ব্যাগে কৌশলে লুকানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। র‍্যাবের ভাষ্যমতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ দ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের আইনানুগ ব্যবস্থার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ দ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ময়মনসিংহে ডিবি পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ দ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৪:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬