ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

ময়মনসিংহে বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। অভিযানকালে টার্মিনালের অভ্যন্তরীণ অংশ এবং মহাসড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা খননযন্ত্র (এস্কেভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

​সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র টার্মিনালের ভেতরে অবৈধভাবে শতাধিক দোকানপাট নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশেও অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে ওঠে। ফলে টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বাসস্ট্যান্ডের শৃঙ্খলা ও দখলমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেয় প্রশাসন।

​এদিকে, অভিযান চলাকালে জেলা মোটর মেকানিক সমিতির কার্যালয়ের একটি অংশ ভেঙে ফেলার ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিক ও সমিতির নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিকেল ৩টার দিকে তারা ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

​জেলা মোটর মেকানিক সমিতির সাবেক সহ-সভাপতি জুলহাস উদ্দিন ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়েই তাদের সমিতির কার্যালয়ের একাংশ ভেঙে দেওয়া হয়েছে। এই অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা জানান, উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো চেষ্টা কঠোরহস্তে দমন করা হবে।

​উচ্ছেদ অভিযান প্রসঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, “বাস টার্মিনালে গণপরিবহন রাখার পর্যাপ্ত জায়গা না থাকলেও ভেতরে অবৈধভাবে বহু স্থাপনা তৈরি করে জায়গা দখল করা হয়েছিল। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র ছিল না। জনস্বার্থে এবং টার্মিনালের শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চালানো হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

ময়মনসিংহে বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময়ঃ ১১:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬