ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

রোকনপুর সীমান্তে১৬ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

রোকনপুর সীমান্তের চিকনির হাট এলাকা থেকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ ও ভারতীয় মদ। ছবি: দৈনিক অধিকার

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ এবং ভারতীয় মদ।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২০ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওয়ালিদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল চিকনির হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা মাদকদ্রব্যের একটি বড় চালান জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩০,৭০০ পিস, ফেন্সিডিলের বিকল্প হিসেবে পরিচিত স্কাফ সিরাপ ১৪১ বোতল এবং ভারতীয় মদ ১ বোতল। আটককৃত সব মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পশু পাচার, মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় রাখা হবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

রোকনপুর সীমান্তে১৬ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

প্রকাশের সময়ঃ ০৫:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬