ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

গোমস্তাপুরে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২০ জুলাই) গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের ভাষ্য, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রতন, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, ইসমাইল হক সজীব, মির্জা হাসনাউল হাসান ডাবলু, মো. আনিসুর রহমান, মো. হাসিব আলীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময়ঃ ০৮:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬