ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস
দুই বছর পলাতক থাকার পর

কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি

নওগাঁর নিয়ামতপুরে কৃষকের ছদ্মবেশে থাকা অবস্থায় গ্রেপ্তার হন মাদক মামলার পলাতক আসামি সুশিল

দীর্ঘদিন আত্মগোপনে থেকে কৃষকের ছদ্মবেশে ফসলি মাঠে কাজ করেও শেষ রক্ষা হয়নি। প্রায় দুই বছর ধরে পলাতক থাকা মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে কৃষক সেজে অবস্থানরত আসামি সুশিলকে (পিতা মৃত শুকান্ত) গ্রেপ্তার করেন চাঁপােইনবাবগঞ্জ জেলার নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন। অভিযানে তার সঙ্গে অংশ নেন সঙ্গীয় পুলিশ সদস্যরাও।

 জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সুশিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া এলাকায়। তার বিরুদ্ধে সেশন মামলা নং-৭৩/১৮ ও জিআর মামলা নং-৫৫/১৭ (নাচোল)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারায় আদালত দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিলেন।

আদালতের রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এক এলাকা থেকে অন্য এলাকায় অবস্থান পরিবর্তন করছিলেন বলে জানা যায়। সর্বশেষ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষকের ছদ্মবেশে কাজ করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করেন এএসআই ফরহাদ হোসেন। মাঠে কৃষিকাজে ব্যস্ত থাকা অবস্থায় নিশ্চিত পরিচয় শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যলয় থেকে  এক প্রেস নোটের মাধ্যমে  জানিয়েছে, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইন থেকে কেউ দীর্ঘদিন পালিয়ে থাকতে পারবে না-এই বার্তা দিতেই পুলিশের এই ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়টিও আবারও স্পষ্ট হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

দুই বছর পলাতক থাকার পর

কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি

প্রকাশের সময়ঃ ১২:১৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬