ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল জুলাই গণঅভ্যুত্থান মামলায় দীপু মনি, মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জুলাই যোদ্ধা আয়াসকে পেটালেন শান্তা ফারজানা সিডনির লেকাম্বা সড়ক দুর্ঘটনা: ৮ দিন পর প্রাণ হারালেন নুরহায়াতি-লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীর বিভিন্ন স্থানে ‘পুলিশ হত্যা দিবস’ শিরোনামের পোস্টার আজ ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি সম্মিলিত আত্মত্যাগেই গণঅভ্যুত্থান সফল হয়েছে- এমপি আবু ওয়াহাব আকন্দ বেরোবির প্রধান ফটকে দেয়াল লিখন নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা

ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তিন মাস আগে মেয়ের মৃত্যু

ভোলা পৌরসভার অফিসারপাড়া এলাকার একটি বাসা থেকে পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভোলা সদর জজ আদালতে কর্মরত এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন ফকির (৪২) বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা। তিনি আদম আলী ফকিরের ছেলে এবং ভোলা সদর জজ আদালতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে শাহাবুদ্দিন ফকিরের মেয়ের মৃত্যু হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, শাহাবুদ্দিন ফকির ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ভোলা সদর জজ আদালতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার

ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তিন মাস আগে মেয়ের মৃত্যু

প্রকাশের সময়ঃ ১২:৫১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬