
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের পর কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিনহুয়া জানায়, সাম্প্রতিক কয়েক মাসে চীনের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতার মধ্যে সর্বশেষ ঘটনাটি ঘটেছে সুইচুয়ান কাউন্টিতে। কয়েক দিন ধরে চলা প্রবল বৃষ্টির কারণে সেখানে একের পর এক ভূমিধস ও অন্যান্য ভূ-তাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বুধবার বিকেলে কাউন্টিটির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
সাম্প্রতিক প্রতিবেদনে সুইচুয়ান কাউন্টিতে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে এবং উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
অধিকার ডেস্কঃ 

























