ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে কাল বসছে কমিশন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১২৭৪ Time View

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার সভায় বসছে নির্বাচন কমিশন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আগামীকাল সোমবার সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় নির্বাচনের সম্ভাব্য তারিখ ও ধাপ বা স্লট চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে।

সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

সভার আলোচ্যসূচিতে যেসব বিষয়

নির্বাচন কমিশনের সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদগুলোর নির্বাচন নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি রয়েছে।

এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের তারিখ ও স্লট নির্ধারণের কথা আগেই জানিয়েছিল ইসি

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, সভায় নির্বাচনের তারিখ এবং কোন কোন সময়ে বা স্লটে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা ঠিক করে ঘোষণা করা হবে।

ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে সরাসরি ঘোষণা করা হবে না বলেও জানান এই নির্বাচন কমিশনার। তাঁর বক্তব্য অনুযায়ী, কমিশন নির্বাচনের স্লট নির্ধারণ করবে এবং মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের মধ্যেই সব স্লটে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে কাল বসছে কমিশন

প্রকাশের সময়ঃ ০৮:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬