ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে বিপুল অবৈধ গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭০ লাখ টাকার মাদক জব্দ, আটক ২ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ নিরাপত্তার অভাবে থেমে গেল চাঁপাইনবাবগঞ্জের সিয়ামসহ দুই জীবনের স্বপ্ন বড় এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ উপভোগে দর্শকদের ঢল “পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন” গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই

সংসদে হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্য এবং দেশজুড়ে চলমান ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

​সোমবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​বিক্ষোভ মিছিলজুড়ে নেতাকর্মীরা হিজাব ও পর্দার সম্মান রক্ষা এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “সংসদে দাঁড়িয়ে মা-বোনদের ধর্মীয় পোশাক হিজাব ও নিকাব নিয়ে অত্যন্ত আপত্তিকর এবং ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করা হয়েছে। নেকাব নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, তা দেশের কোটি কোটি মুসলিম নারীর আত্মমর্যাদায় আঘাত হেনেছে। এই বিতর্কিত বক্তব্যের জন্য অবিলম্বে দেশের আপামর জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।”

​তিনি আরও বলেন, “সংসদে দাঁড়িয়ে যখন এই অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছিল, তখন অনেকেই টেবিল চাপড়ে তা সমর্থন করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক। ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির ওপর আঘাতকারীদের বিরুদ্ধে সংসদেই স্থায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। যারা এদেশের ইসলাম ও মুসলমানদের অন্তরে আঘাত হানবে, তাদের এদেশের সচেতন জনতা বরদাশত করবে না।”

​নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইসলামের মৌলিক বিধানের ওপর আঘাত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সাথে তারা ইসলামী ব্যাংক ও বিভিন্ন দ্বীনি ও সেবামূলক প্রতিষ্ঠানের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণেরও নিন্দা জানান। আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাটির সুুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, কোনো নির্দিষ্ট ঘটনার অজুহাতে পুরো চিকিৎসাসেবা বা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা কাম্য নয়।

জনপ্রিয় সংবাদ

প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

সংসদে হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ১২:০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬