ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত নগরী গড়ার অঙ্গীকার আরডিএ’র নতুন চেয়ারম্যানের বেরোবির জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৮২ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন দিল ইউজিসি লায়ন ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন চেয়ারম্যান ও সচিব পদ শূন্য: সংকটে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রশাসনিক কার্যক্রম প্রতিমন্ত্রী পুতুলের বিশেষ বরাদ্দে শ্রীরামপুরে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন স্বপ্ন থামবে কি টাকার অভাবে? চা বিক্রেতার মেধাবী মেয়ে মাহমুদার মেডিকেল পড়া অনিশ্চয়তায় চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বাস-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত পবা ও মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমপি মিলন

শিশুশ্রম প্রতিরোধ দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর তারারমেলা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে একটি মানববন্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ইবি শাখার অফিস সম্পাদক ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক ও থিয়েটার সম্পাদক আল-আবিদ, মিডিয়া ও প্রচার সম্পাদক মারুফ বিল্লাহসহ শাখার ২০ জনেরও বেশি কুঁড়ি সদস্য।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুশ্রম একটি গভীর সামাজিক সমস্যা, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক মানসিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। শিশুদের হাতে শ্রমের সরঞ্জামের পরিবর্তে বই ও কলম তুলে দেওয়ার মাধ্যমেই একটি শিক্ষিত ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে তাঁরা মত দেন।
বক্তারা জানান, জাতীয় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত (নিবন্ধন নং: ঢ-০৪৫৯) শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সাল থেকে “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো” — এই আদর্শকে সামনে রেখে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবার মূল্যবোধে শিশুদের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
মানববন্ধন থেকে শিশুশ্রম নির্মূলে বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

শিশুশ্রম প্রতিরোধ দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০১:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬