ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্বপ্ন থামবে কি টাকার অভাবে? চা বিক্রেতার মেধাবী মেয়ে মাহমুদার মেডিকেল পড়া অনিশ্চয়তায় চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বাস-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত পবা ও মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমপি মিলন রাজশাহীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সূচনা জমি বিরোধের জেরে গৌরনদীতে যুবককে রড দিয়ে জখম ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অবৈধ কারবার করে কোটিপতি হয়েছে হাজারও ব্যক্তি – ভূমিমন্ত্রী ময়মনসিংহে ডিবি পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ দ্রব্যসহ ৩ কারবারি গ্রেফতার দ্রুত চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ – সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শনে যুগ্ম সচিব স্থায়ী নিয়োগ ও আউটসোর্সিং বন্ধের দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সারাদেশে সবুজায়নের লক্ষ্যে সরকারের  ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে  আনুষ্ঠানিক সূচনা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর ১টায় জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই পরিকল্পনা জেলার পরিবেশগত উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার জানান, চলতি বছর এই জেলায় মোট এক লক্ষ চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়নে ২০০টি, পৌরসভায় ১ হাজার ৫০০টি এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০টি করে চারাগাছ রোপণ করা হবে। এছাড়া সরকারি সড়কের পাশে খালি জায়গায়ও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ কর্মসূচির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্বপ্ন থামবে কি টাকার অভাবে? চা বিক্রেতার মেধাবী মেয়ে মাহমুদার মেডিকেল পড়া অনিশ্চয়তায়

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময়ঃ ১০:০০:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬