ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
“শাওন হত্যার বিচার ও শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ
মোটরসাইকেল চালানো বিরোধে

গাইবান্ধায় ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

নিহত শাকিব শাহরিয়ার গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুরা কেশবপুর এলাকার বাসিন্দা এরশাদুল হক লিটনের বড় ছেলে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক কলহ ও মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই শাকিব শাহরিয়ার (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যদের মাঝে চলছে আহাজারি।

নিহত শাকিব শাহরিয়ার গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুরা কেশবপুর এলাকার বাসিন্দা এরশাদুল হক লিটনের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাড়িতে মোটরসাইকেল ব্যবহারসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে কথা কাটাকাটির ঘটনা উত্তপ্ত হয়ে উঠলে ছোট ভাই রাকিব ক্ষিপ্ত হয়ে বড় ভাই শাকিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ রয়েছে। এতে শাকিব গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে বগুড়ায় নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

স্থানীয়দের মতে, সামান্য বিষয়কে কেন্দ্র করে একটি পরিবারের এমন মর্মান্তিক ঘটনা সবাইকে হতবাক করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করছে।

জনপ্রিয় সংবাদ

“শাওন হত্যার বিচার ও শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

মোটরসাইকেল চালানো বিরোধে

গাইবান্ধায় ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

প্রকাশের সময়ঃ ০৯:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬