ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা: বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ, পতাকা বৈঠকের আহ্বান

রোকনপুর সীমান্তে১৬ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

রোকনপুর সীমান্তের চিকনির হাট এলাকা থেকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ ও ভারতীয় মদ। ছবি: দৈনিক অধিকার

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ এবং ভারতীয় মদ।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২০ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওয়ালিদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল চিকনির হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা মাদকদ্রব্যের একটি বড় চালান জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩০,৭০০ পিস, ফেন্সিডিলের বিকল্প হিসেবে পরিচিত স্কাফ সিরাপ ১৪১ বোতল এবং ভারতীয় মদ ১ বোতল। আটককৃত সব মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পশু পাচার, মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় রাখা হবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭

রোকনপুর সীমান্তে১৬ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক

প্রকাশের সময়ঃ ০৫:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬