ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩ জুয়া প্রতিরোধ আইনে সারাদেশের প্রথম মামলা চুয়াডাঙ্গায় মিরপুরে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর ১১ দিন পর মৃত্যু পদ্মার তড়িয়া মহলের খাজনা নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ বালু ব্যবসায়ী দেশের ৫৩৯ প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, ছাত্রদল নেতা সোহেলকে শোকজ ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার রাজশাহী রেঞ্জ সহ পুলিশের ৬ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি র‌্যাব-ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ
রাজশাহীতে

রিকশাচালককে মারধর ও ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালকের ওপর হামলাকারী কিশোর গ্যাংয়ের গ্রেপ্তারকৃত সদস্যরা

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রবিবার (৫ জুলাই) শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশের বরাত অনুযায়ী, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানা এলাকার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এবং ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের। তাঁর নির্দেশে শাহমখদুম থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়িত ৬ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বয়স আঠারো বছরের নিচে হওয়ায় শিশু আইনের বিধান অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা রিকশাচালককে মারধরের পর তার একটি মোবাইল ফোন এবং প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিলের পর শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়েছে।

আরএমপির তথ্যানুসারে, প্রযুক্তিগত সহায়তা এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই ৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মহানগরীতে সব ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নবজাতকের লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, আহত- ৩

রাজশাহীতে

রিকশাচালককে মারধর ও ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৭:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬