ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস জুলাই হত্যাকাণ্ডের দুই বছর: ছয় মামলার রায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল

ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে জব্দ করা স্কুটি ও উদ্ধার করা কথিত ইয়াবা ট্যাবলেট।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং একটি স্কুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে একটি দল ২ আগস্ট ২০২৬ বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার দিগারাকান্দা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের দাবি, তার কাছ থেকে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা। জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্কুটির মাধ্যমে বিভিন্ন এলাকায় এসব ট্যাবলেট সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে চারটি মামলা রয়েছে। পাশাপাশি, একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের সময়ঃ ০১:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬