ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা বাচ্চু মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান।

অভিযানকালে সোহেল (২৩), কুলছুম খাতুন ওরফে বিলকিস খাতুন (২০), সাখাওয়াত হোসেন রাফি (৩০), বাপ্পি (৩৪) ও সিয়ামজুল ইসলাম ওরফে সিয়াম (২৭)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পুলিশ। মাদক ও চোরাচালানসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬