ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সফর, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ ঋণের চাপে ব্যবসায়ীর মৃত্যু, আমবাগান থেকে মরদেহ উদ্ধার জিমে যাওয়ার পর ব্রণ বাড়ছে? ত্বকের যত্নে যা করবেন গোয়ালঘরে গোপন কক্ষে অভিযান, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা চাইলেন ১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১২৫৪ Time View

তাহিরপুরের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধার করা হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিশু পর্যটক রুকাইয়া নুরের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পিরিজপুর এলাকায় বৌলাই নদীতে ভেসে ওঠে রুকাইয়ার মরদেহ। নিখোঁজ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর তার সন্ধান পাওয়া যায়।

রুকাইয়া নুর ফরিদপুর কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক শাহনুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশে যাচ্ছিলেন।

পথে দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদী অতিক্রমের সময় চলন্ত হাউসবোট থেকে রুকাইয়া পানিতে পড়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চালান। তবে ওই দিন রুকাইয়ার সন্ধান পাওয়া যায়নি।

প্রায় ৪২ ঘণ্টা পর রোববার ভোরে পিরিজপুর এলাকায় নদীর পানিতে মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সফর, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ১২:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬