ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত হলো সময়সূচি সিংড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে শিশুর লাশ উদ্ধারের দুই মাস পর হত্যা মামলা, গ্রেপ্তার ৪ ময়মনসিংহে একসঙ্গে ২৭ পুলিশ সদস্য বদলি যাত্রাবাড়ীতে নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনিতে যুবকের মৃত্যু নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা- পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গী অসুস্থ হলে শুধু পাশে থাকা যথেষ্ট, নাকি দায়িত্বও নিতে হবে?

ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতাল, যার মালিকানায় জড়িত থাকার অভিযোগে ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

সরকারি চাকরিতে থেকেও বেসরকারি হাসপাতালের মালিকানায় যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালে তার শেয়ার থাকার বিষয়টি প্রমাণিত হওয়ার প্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়। এর আগে তিনি ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তদন্ত দল সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করার পর অভিযোগের সত্যতা খুঁজে পায়, যার ভিত্তিতেই এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ঠিক বিপরীত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে ডা. নাদিম সরকারের মালিকানা ছিল। সম্প্রতি একই ধরনের অভিযোগে আরও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধেও বিভাগীয় মামলা হয়েছে বলে জানা গেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলার পরই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

গত ১৬ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। প্রজ্ঞাপন অনুযায়ী, চিঠি হাতে পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে এই মামলা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পাশাপাশি কেন তাকে চাকরিচ্যুত করা হবে না বা উপযুক্ত শাস্তি দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. নাদিম সরকার বলেন, ম্যাক্স হাসপাতালের মালিকানায় যুক্ত সব চিকিৎসকের বিরুদ্ধেই আগে মামলা হয়েছিল, শুধু তিনিই বাদ পড়েছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভাগীয় মামলার বিষয়ে ইতোমধ্যে লিখিত জবাব দাখিল করেছেন বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত হলো সময়সূচি

ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

প্রকাশের সময়ঃ ০৩:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬