ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ৪০৩ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা- দায়ীদের শাস্তির দাবি নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় রহস্য, বাসা থেকে উদ্ধার তিন পিস্তলসহ দেশীয় অস্ত্র ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সম্প্রসারণের আহ্বান এমপি আজিজের মহানন্দা সেতুর কাছে ডিবির অভিযান, ১১২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ক্যাম্পাস উন্নয়নে নোবিপ্রবি প্রশাসনকে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব ৬ প্রস্তাব

ক্যাম্পাস উন্নয়নে নোবিপ্রবি প্রশাসনের সঙ্গে আলোচনায় ছয় দফা প্রস্তাব তুলে ধরে ছাত্রদল।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। এই আলোচনায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট মোট ছয় দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে।

আলোচনায় পকেট গেইট সার্বক্ষণিক খোলা রাখা এবং নিরাপত্তা নিশ্চিতে সেখানে ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য ই-কারের ভাড়া কমিয়ে ৫ টাকায় নির্ধারণ, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্টের নিয়ম নতুন করে পর্যালোচনা, বিশ্ববিদ্যালয়ের বাসে লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা এবং বিকল হয়ে থাকা বাসগুলো দ্রুত মেরামত করে পরিবহন বহরে সংযুক্ত করার বিষয়গুলোও তুলে ধরা হয় আলোচনায়।

ইমপ্রুভমেন্টের বিষয়ে জানানো হয়, সিজিপিএ ৩.০০-এর নিচে থাকা শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। তবে ব্যাকলগ সংক্রান্ত বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়েছে।

এই আলোচনায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের নেতা সাব্বির হোসেন শান্ত, শাখাওয়াত সায়েম, সাখাওয়াত হোসেন, খায়রুল আমান শাওন ও আনিসুর রহমান সিফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের মধ্য দিয়ে ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে নোবিপ্রবি ছাত্রদল।

জনপ্রিয় সংবাদ

স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার

ক্যাম্পাস উন্নয়নে নোবিপ্রবি প্রশাসনকে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব ৬ প্রস্তাব

প্রকাশের সময়ঃ ০১:২৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬