ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হলো ‘না’; মোট প্রতীক ১২০টি দীর্ঘ আড়াই বছর পর একক কনসার্টে বাপ্পা মজুমদার, মঞ্চ মাতাবেন ৯ অক্টোবর একাদশ শ্রেণির ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ সিনেমা হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর বিরুদ্ধে ৮ টিমের ‘মাঠযুদ্ধ’- বাড়ি বাড়ি এডিসের আস্তানা খুঁজবে প্রশাসন বিভিন্ন মেয়াদে আটক থাকার পর শিশুসহ ১৮ বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরলেন শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১ ১৫ বছর পর গার্মেন্টস কর্মী সাথী হত্যা মামলায় সাবেক স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় উপাচার্য সায়েন্স ক্লাবের সদস্যদের নিজস্ব ওয়েবসাইট তৈরির এই উদ্যোগের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লাবের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল ও সহজভাবে পরিচালিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া, সাধারণ সম্পাদক সাদমান রাকিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা।

জানা গেছে, নবউদ্বোধিত nstusc.org ওয়েবসাইটের মাধ্যমে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের যাবতীয় তথ্য, সংবাদ এবং কার্যক্রমের হালনাগাদ তথ্য জানা যাবে। ওয়েবসাইটটি তৈরিতে সহায়তা করেছে নোবিপ্রবির সিএসটিই বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সফটওয়্যার স্টার্টআপ nanitex।

জনপ্রিয় সংবাদ

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ১০:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬