ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

দুদকের জিজ্ঞাসাবাদে ডিএনসিসির সাবেক চিফ হিট অফিসার

সংগৃহীত ছবি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দুদকের প্রধান কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে তার বক্তব্য নেওয়া হয়।

দুদক সূত্র জানায়, জুলাই আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হওয়া ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে, গত ৭ জানুয়ারি আদালত আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। এসব অভিযোগে আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি, তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও অনুসন্ধানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

দুদকের জিজ্ঞাসাবাদে ডিএনসিসির সাবেক চিফ হিট অফিসার

প্রকাশের সময়ঃ ০১:০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬