ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি

হেবা ও সম্পত্তি হস্তান্তরের প্রচলিত বিধান বহাল থাকছে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১২৭৬ Time View

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এ প্রচলিত হেবা বিধান বহাল রেখে নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

প্রচলিত হেবা বা সম্পত্তি হস্তান্তরের বিধান অপরিবর্তিত রেখেই নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এ। নতুন বিধানের আওতায় নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার অধীনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের ক্ষেত্রে দাতার ভোগদখলের অধিকার সংরক্ষণের পৃথক ব্যবস্থা যুক্ত হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের নতুন ব্যবস্থা যুক্ত হলেও প্রচলিত হেবা বা হস্তান্তর পদ্ধতি বহাল থাকবে। ফলে বিদ্যমান বিধানের পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে নতুন ব্যবস্থায় সম্পত্তি হস্তান্তরের সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

হেবা ও সম্পত্তি হস্তান্তরের প্রচলিত বিধান বহাল থাকছে

প্রকাশের সময়ঃ ০৮:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬