ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

হুতিদের হামলার পর সৌদি আরবগামী ১১৪ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২৬১ Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ১১৪টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সৌদি আরব যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।

শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের সৌদিগামী মোট ১১৪টি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি। ফ্লাইট বাতিলের কারণে এসব যাত্রী নির্ধারিত সময়ে সৌদি আরব যেতে পারেননি।

বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার পাঁচটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, হুতিদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইটগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। বিশেষ করে যাঁরা নির্ধারিত সময়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের নতুন করে যাত্রার সময় নির্ধারণ নিয়ে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

হুতিদের হামলার পর সৌদি আরবগামী ১১৪ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী

প্রকাশের সময়ঃ ০৭:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬