ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

এনটিভিতে ৩০ অক্টোবর থেকে ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১২৫৩ Time View

এনটিভিতে প্রচারিত হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব।

দেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব প্রচারিত হতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। আগামী ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় এক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় দেশজুড়ে অংশ নিয়েছে প্রায় ৩ লাখ শিশু-কিশোর। সারা দেশে আয়োজিত ১০০টি আঞ্চলিক পর্বের পর বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এসব ধাপ পেরিয়ে নির্বাচিত প্রতিযোগীরা এবার চূড়ান্ত পর্বে নিজেদের প্রতিভা তুলে ধরবেন।

প্রতিযোগিতায় নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন। বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবেন দেশের সেরা তিন ‘অলরাউন্ডার’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিনটি গ্রুপের সেরা অলরাউন্ডার প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। পাশাপাশি পদকসহ বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য এবারের আয়োজনে মোট ১ কোটি টাকার শিক্ষাবৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে।

শিশু-কিশোরদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য। চূড়ান্ত পর্বের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা দেশজুড়ে দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

এনটিভিতে ৩০ অক্টোবর থেকে ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব

প্রকাশের সময়ঃ ০৪:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬