ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ঈদের আয়োজনে কাচ্চি বিরিয়ানি, স্বাদে আনবে ভিন্ন মাত্রা

কাচ্চি বিরিয়ানি।

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে পরিবারের সঙ্গে বসে সুস্বাদু খাবার উপভোগ করা। উৎসবের এই দিনে টেবিলে যদি থাকে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি, তাহলে আয়োজন যেন আরও জমে ওঠে। ঘরে বসেই সহজে তৈরি করা যায় মজাদার এই ঐতিহ্যবাহী পদ।

উপকরণ
খাসির মাংস ২ কেজি, বাসমতি বা সুগন্ধি চাল ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, বিরিয়ানি মসলা ১ প্যাকেট, টমেটো সস ৩ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, লবণ স্বাদমতো, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ পরিমাণমতো, কাঁচামরিচ ৫-৬টি। প্রয়োজনে কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ব্যবহার করা যেতে পারে।

প্রস্তুত প্রণালি
প্রথমে খাসির মাংস ভালোভাবে ধুয়ে তাতে আদা-রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়া, বিরিয়ানি মসলা, টক দই, পেঁপে বাটা, পেঁয়াজ কুচি, টমেটো সস, সয়াসস ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর মাংস ঢেকে রেখে অন্তত ৩ ঘণ্টা ম্যারিনেট করুন।

অন্যদিকে চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে গোটা গরম মসলা ও লবণ দিন। এরপর সামান্য তেল দিয়ে চাল ছেড়ে দিন। চাল আধা সেদ্ধ হলে নামিয়ে ছেঁকে নিন।

এরপর একটি পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে তার ওপর আধা সেদ্ধ ভাত ছড়িয়ে দিন। উপরে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও সামান্য গুঁড়া দুধ ছিটিয়ে দিন। প্রয়োজনমতো অল্প পানি দিয়ে হাঁড়ির মুখ ভালোভাবে ঢেকে দিন।

কম আঁচে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা রান্না করুন। মাংস ও ভাত ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ঈদের আয়োজনে কাচ্চি বিরিয়ানি, স্বাদে আনবে ভিন্ন মাত্রা

প্রকাশের সময়ঃ ০২:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬