ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসরে অভিযান- গ্রেপ্তার ১০ দুই দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের স্মারকলিপি মাদকের বিরুদ্ধে মাঠে ডিএনসি, সচেতনতামূলক লিফলেট বিতরণ পুলিশের অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভোলাহাটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু নওগাঁয় ৩৮ কেজির কষ্টিপাথরের তারা দেবী মূর্তি উদ্ধার, আটক ১ বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈঠক বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউন- ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে পৃথক অভিযোগ ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২,১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ করতে আগ্রহী চীন

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম ও প্রযুক্তি সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদার করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনৈতিক যোগাযোগ, প্রশিক্ষণ এবং জনসংযোগ খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। বিশেষ করে গণমাধ্যম খাতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, প্রস্তাবিত এমওইউ স্বাক্ষরিত হলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত আরও জানান, আগামী জুলাই ও অক্টোবর মাসে দুটি আন্তর্জাতিক সামিট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এতে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রেও আগ্রহ দেখায় চীন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। প্রযুক্তিগত অগ্রগতিতে দেশটির সাফল্য উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন ঘটছে। এ প্রেক্ষাপটে ঢাকা-বেইজিং সহযোগিতা জোরদার হলে উভয় দেশই উপকৃত হবে এবং নতুন প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী জানান, এসব খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ সবসময় আগ্রহী এবং চীনের প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসরে অভিযান- গ্রেপ্তার ১০

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ করতে আগ্রহী চীন

প্রকাশের সময়ঃ ০৮:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬