
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন লাবু, নিরব ও রহমত উল্লাহ। পলাতক আসামির নাম স্বাধীন। তাদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। আটক তিনজনের মধ্যে কয়েকজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং একজনের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১২টার দিকে ওই কিশোরী ফোনে কথা বলতে ঘর থেকে বের হলে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে বিলের পাশের একটি ফাঁকা স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষন করা হয়। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।
সাঘাটা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের চাচা ফিরোজ কবীর থানায় মামলা দায়ের করেছেন।”
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 





















