ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা: বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ, পতাকা বৈঠকের আহ্বান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ গৌরনদীতে ৩ বছরের শিশু নির্যাতনের শিকার, অভিযুক্ত ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল পলাতক এফএনএফের সচেতন খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইবিতে পোষ্য কোটা বাতিল ও সার্টিফিকেট হয়রানি বন্ধের দাবিতে বৈবিছাআ নেতার আমরণ অনশন রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর: ককটেল বিস্ফোরণে আহত পুলিশ স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে হাতাহাতি

রাজশাহী সরকারি সিটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
সংগঠনের একাংশের নেতাকর্মীরা নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা সড়কের পাশে টায়ারে আগুন দেন। পরবর্তীতে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ঘোষিত আংশিক কমিটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এই কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বলেন, অর্থের বিনিময়ে এটি গঠন করা হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন”

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে হাতাহাতি

প্রকাশের সময়ঃ ১১:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬